চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত পশ্চিমবঙ্গকে প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা (One Thousand Crorer Rupees) বরাদ্দ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার বসিরহাট সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে এই ঘোষণা করেছিলেন তিনি। শনিবার প্রতিশ্রুতিমাফিক ১০০০ কোটি টাকা রাজ্য সরকারকে দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এদিন ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড বাবদ এই অর্থ দেওয়া হয়। অর্থ দফতরের কর্তা ভরতেন্দ্র কুমার সিং একাউন্ট অফিসারকে এই অর্থ দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কথা মতোই কাজ করল অর্থমন্ত্রক। ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এ ব্যাপারে নির্দেশ জারি করল। রিজার্ভ ব্যাঙ্ককে বলা হল, পশ্চিমবঙ্গের একাউন্টে যেন অবিলম্বে ১০০০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বসিরহাট সফরে সেরে ভুবনেশ্বর যান। সেখানে ওড়িশার আমফান ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Navin Patnaik) সঙ্গে আলোচনার পর সেখানে ৫০০ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। ভুবনেশ্বর থেকে প্রধানমন্ত্রীর দিল্লি ফেরার পরেই অর্থ মন্ত্রণালয় দুই রাজ্যকে বরাদ্দ অর্থ দেওয়া প্রক্রিয়া শুরু করে। এদিন সেই প্রক্রিয়া সম্পন্ন করে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের প্রাপ্য ১০০০ কোটি টাকা দেওয়া হল। প্রধানমন্ত্রী বলে গিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সমীক্ষা করে রিপোর্ট জমা দিলে আবারও অর্থ বরাদ্দ কর হবে পশ্চিমবঙ্গের দুর্গত মানুষের জন্য।
২০ মে ঘুর্ণিঝড়ের বিধস্ত হয় বাংলার একাংশ। পরদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যে এসে প্রধানমন্ত্রীকে পরিস্থিতি খতিয়ে দেখতে অনুরোধ করেন, সাড়া দেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালের বিমানে কলকাতা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে সঙ্গী করে বসিরহাটের দুর্গত এলাকা পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। পরে আলোচনা সাপেক্ষে প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে যান।
ঘুর্ণিঝড়ের আগে ও পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তিনি রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এদিন ত্রাণ কার্যে সহায়তার জন্য সেনাবাহিনীর সাহায্য চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধ দিল্লি পৌঁছানো মাত্রই নির্দেশ যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। সেখান থেকে নির্দেশ এলে বিকেলেই দুর্গত এলাকায় উদ্ধার কার্যে নেমেছে সেনাবাহিনী। আপাতত যাবতীয় দ্বন্দ্ব ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news