Breaking News
Home / TRENDING / মমতার ব্রিগেড, না থেকেও বিরোধী ঐক্যের পাশে, কৌশলী বার্তা রাহুলের

মমতার ব্রিগেড, না থেকেও বিরোধী ঐক্যের পাশে, কৌশলী বার্তা রাহুলের

নীল রায়:

ব্রিগেড সমাবেশের প্রস্তুতি দেখতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, দিল্লিতে পরবর্তী সরকার ঠিক করবে আঞ্চলিক শক্তিগুলি। অর্থাৎ কোনও জাতীয় রাজনৈতিক দলের মাতব্বরি মেনে নেবেন না মমতা। স্পষ্ট ইঙ্গিত, কংগ্রেস বা গাঁধী পরিবারের কাছে বশ্যতা স্বীকার করবেন না দিদি। মমতার এমন কথার রেশ কাটার আগেই তাঁর বৃহত্তম রাজনৈতিক শো-কে পূর্ণ সমর্থন জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। শুক্রবার সকালে প্রকাশিত রাহুল গাঁধীর একটি চিঠিতে ঝরে পড়েছে মমতার প্রতি অগাধ আস্থা ও সমর্থন। রাহুল সাফ জানিয়েছেন, ‘আইডিয়া অব ইন্ডিয়াকে’ সুরক্ষিত রাখার কথা। যা মমতা বিজেপি বিরোধীতা করে বহুকাল ধরেই বলে আসছেন। রাহুল গাঁধীর কথায়, “কেবলমাত্র গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের মাধ্যমেই প্রকৃত জাতীয়তাবাদের পরিবেশ কায়েম রেখে দেশকে যে উন্নতির পথে নিয়ে যাওয়া যায় তা সমস্ত বিরোধী শক্তিই মনে করে। বিজেপি তথা মোদী সেই ধারনাকেই ভাঙতে চাইছেন।”

রাজনৈতিক মহলের মত, মমতা সহ অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে ঘুরপথে সঙ্কীর্ণতার উর্ধ্বে উঠে দেশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন রাহুল। কারণ আঞ্চলিক দলগুলি দিল্লিতে সরকার গঠনের জন্য আঞ্চলিক শক্তিগুলিকে প্রাধান্য দেওয়ার কথা বললেও, রাহুল গাঁধী কখনওই প্রকাশ্যে তাঁদের ব্রাত্য করার কথা বলেননি। তাই এদিনের লিখিত বার্তায় বিজেপিকে যেমন আক্রমণ শানিয়েছেন সোনিয়া পুত্র। তেমনই আঞ্চলিক দলগুলিকে রাষ্ট্রের স্বার্থে একজোট হতে বলেছেন। কংগ্রেস যে মমতার ব্রিগেড সমাবেশে কৌশলী অবস্থান নেবে তা স্পষ্ট হয়েছিল তখনই, যখন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের দাবিকে উপেক্ষা করে ব্রিগেডে লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল। আর এদিনের মমতাকে উদ্দেশ্য করে রাহুলের লেখা বিবৃতি প্রকাশ্যে আসার পর তা আরও পরিষ্কার হয়ে গেল। চিঠিতে রাহুল বলেছেন, বিরোধী ঐক্যের সমাবেশ ঘটাতে তৃণমূল নেত্রী যে উদ্যোগ নিয়েছেন, তাতে তাঁর সমর্থন রয়েছে।

শনিবারের ব্রিগেড থেকে সারা দেশে শক্তিশালী বার্তা যাবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেছেন এআইসিসি সভাপতি। মমতা চেয়েছিলেন তাঁর এই সমাবেশে আসুন সোনিয়া গাঁধী। অসুস্থতার কারণ দেখিয়ে না এলেও পুত্র রাহুলের এই চিঠিতে যেমন একজন আঞ্চলিক নেত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তেমনই আবার শনিবারের ব্রিগেডে গাঁধী পরিবারের সদস্যদের অনুপস্থিতি প্রমাণ দিচ্ছে জাতীয় কংগ্রেসের নিজস্ব অবস্থানের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *