Breaking News
Home / TRENDING / কাল বিরোধী ব্রিগেড, কারা আসছেন? কখন আসছেন? জানতে ক্লিক করুন
Kolkata: Preparations for Trinamool Congress chief Mamata Banerjee's January 19 opposition rally underway at Brigade Parade Ground in Kolkata, on Jan 16, 2019. (Photo: Kuntal Chakrabarty/IANS)

কাল বিরোধী ব্রিগেড, কারা আসছেন? কখন আসছেন? জানতে ক্লিক করুন

নিজস্ব সংবাদদাতা:

ব্রিগেড তৈরি। আগামীকাল শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাসভা। মহাসভা কারণ এবারের ব্রিগেডে একা মমতা নয়, থাকছেন গোটা ভারতের মোদী বিরোধীরা। তবে সকলেই যে সভায় আসছেন এমন নয়। এখনও অবধি যাঁরা আসবেন বলে শোনা যাচ্ছে, তাঁদের সকলের আসাও চূড়ান্ত নয়। তবে যাঁরা আগামীকালকের সভায় থাকছেনই, সেই তাঁরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। শুক্রবার রাতের মধ্যে সকলের চলে আসার কথা। কে আসছেন, কখন আসছেন, বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁদের স্বাগত জানাতে রাজ্যের কোন মন্ত্রী সান্ত্রী থাকছেন এক ঝলকে জেনে নেওয়া যাক।

এইচডি দেবগৌড়ার আসার কথা শুক্রবার দুপুরে। সুব্রত মুখোপাধ্যায় স্বাগত জানাবেন তাঁকে।

চন্দ্রবাবু নাইডু ব্যক্তিগত বিমানে আসছেন। দমদম বিমানবন্দরে তাঁকে নিতে উপস্থিত থাকছেন দীনেশ ত্রিবেদী।

শরদ পাওয়ারের আসার কথা বিকাল চারটে নাগাদ। দমদমে তাঁকে স্বাগত জানাবেন ব্রাত্য বসু।

একই সময়ে আসবেন অখিলেশ যাদব। রাজ্যের তরফে নাজিমুল হক তাঁকে নিতে আসবেন দমদমে।

সন্ধে সাড়ে ৭টা নাগাদ আসছেন ফারুক আব্দুল্লাহ। তাঁর জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন জাভেদ খান।

জানা গিয়েছে হেমন্ত সোরেনের আসাও পাকা। তিনি সম্ভবত রাত ১১টা নাগাদ কলকাতায় নামছেন।

যশবন্ত সিনহা কলকাতায় নামবেন রাত ১০টা ২০ নাগাদ। তাঁকে রিসিভ করতে দমদমে থাকছেন পূর্ণেন্দু বসু।

অজিত সিং এবং জয়ন্ত চৌধুরীর আসার কথা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রিসিভ করবেন দিনেশ বাজাজ।

অরুণ সুরিয়ার আসার কথা দুপুর ২টোয়। তাঁকে রিসিভ করতে কলকাতা বিমানবন্দরে থাকছেন মণীশ গুপ্ত।

জিগ্নেশ মেভানি কলকাতায় পৌঁছবেন রাত ১১টা ১০-এর ফ্লাইটে। তাঁকে স্বাগত জানাতে থাকছেন অসীম বসু।

হার্দিক পাটেল আসার কথা সন্ধে ৬টায়। হার্দিককে কে রিসিভ করবে তা এখনও ঠিক হয়নি।

শত্রুঘ্ন সিনহা আসছেন রাত ৮টা ২০ মিনিটে। তাঁকে রিসিভ করবেন শতাব্দী রায়।

শরৎ যাদব এবং যোগেশ কুমারের আসার কথা দুপুর ১টা ২০ মিনিটে। সব্যসাচী দত্ত থাকছেন স্বাগত জানাতে।

এমকে স্ট্যালিন আসছেন সন্ধ্যে ৬টায়। বিমানবন্দরে তাঁকে নিতে আসবেন শশী পাঁজা।

সতীশ মিশ্র আসবেন শুক্রবার রাত ৮টা ১০-এর ফ্লাইটে। সতীশকে রিসিভ করতে থাকছেন শুখেন্দু শেখর রায়।

অভিষেক মনু সিংভি ও মল্লিকার্জুন খাড়্গে আসছেন সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে। রাজ্যের তরফে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকছেন মলয় ঘটক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *