নীল বণিক:
হেরো সৈন্যদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন, বললেন দিলীপ ঘোষ। শুক্রবার রাজ্য সদর দফতরে বসে দিলীপ বলেন, জাতীয় রাজনীতিতে এর আগেও ধাক্কা খেয়েছে তৃণমূল। ২০১৯-এ জাতীয় রাজনীতিতে ফের রাজ্যের শাসক দল ধাক্কা খাবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। বিজেপিকে হারাতে সব চোরেরা শনিবার এক হবে। মানুষ চোরেদের উচিত শিক্ষা দেবে, বললেন দিলীপ ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতির মতে, তৃণমূলের ব্রিগেডের সভাকে বিজেপি কোনওমতেই পাত্তা দিচ্ছে না। রাজ্য বিজেপি বরং মোদী, অমিত শাহের সভা নিয়ে বেশি ভাবছে। দিলীপ আরও বলেন, ওরা শনিবার সবাই মিলে শক্তি দেখাক। আমরা একাই ব্রিগেডে মোদীর সভায় রাজ্যবাসীকে শক্তি দেখাবো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news