Breaking News
Home / TRENDING / করোনার ত্রাণ দিলে গ্রেফতারের হুমকি, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সব্যসাচীর

করোনার ত্রাণ দিলে গ্রেফতারের হুমকি, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সব্যসাচীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনার ত্রাণ বিলি করায় পুলিশ তাঁকে গ্রেফতারের হুমকি দিয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি (BJP) নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। মঙ্গলবার এমনটাই অভিযোগ করলেন সল্টলেকের প্রাক্তন মেয়র। ঘটনায় প্রকাশ রবিবার বিকেলে ও সোমবার সন্ধ্যা বেলায় করোনা আক্রান্তদের ত্রাণ বিলি করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এরপরই ক্ষোভের সুরে সব্যসাচী বলেন, “আমি দত্তাবাদের মানুষদের চাল-আলু-চিনি দিয়েছি। আজ গেছিলাম সুকান্ত নগরে। সেখান থেকে সবে বাড়িতে ঢুকেছি, ওমনি পুলিশের ফোন!” তাঁর আরও অভিযোগ, “ফোন ধরতেই ওদিক থেকে বলা হয় বিধাননগর উত্তর থানার আইসি কথা বলছেন। তিনি আমায় বলেন, ‘আপনি যা করছেন ঠিক করছেন না। বন্ধ করে দিন। সিপির নির্দেশে আপনাকে ফোন করছি। এটা বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আমি তখন বলি, আমি বাড়িতে চলে এসেছি। আর কোনও অপরাধ তো করিনি। মানুষকে একটু চাল-আলু-চিনি দিয়েছি। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে।”

মঙ্গলবার সকালেও নিজের বিধানসভা কেন্দ্র রাজারহাট নিউটাউনের সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বন্টনের সময় তাঁকে বাধা দেয় পুলিশ। খবর পাওয়া মাত্রই রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়কের বিধাননগরের বাড়িতে যান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার সঙ্গে সাক্ষাতের পর মেদিনীপুরের সাংসদ বলেন, “তৃণমূলের নেতা-কর্মীরা মানুষকে ত্রাণ বিলি করবেন আর বিজেপি কর্মীরা করলেই বাধা দেওয়া হবে এটা কেমন বিচার হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা ত্রাণ দিলে কি মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়বে সেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?”

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “এতদিন তো মানুষকে সেবা দেওয়া হয়নি শুধু আত্ম প্রচার করা হয়েছে। সব্যসাচী দত্ত আত্মপ্রচার করতে যাননি ত্রাণ দিতে গিয়েছিলেন। এটা যদি দোষের হয় প্রত্যেক বিজেপি কর্মী সেই দোষ করবে। পুলিশ দিয়ে তাদের আটকানো যাবে না মুখ্যমন্ত্রী জেনে রাখুন।” সব্যসাচী দত্তের অভিযোগ বিধান নগর থানা তাঁকে হুমকির সুরে ত্রাণ বন্টন না করার পরামর্শ দিয়েছে। বিজেপি বিধায়কের অভিযোগের পাল্টা বিধাননগর পুলিশ কমিশনারেটের কোনও বক্তব্য পাওয়া যায়নি

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *