Breaking News
Home / TRENDING / ‘সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ’, পাণ্ডুয়ায় মমতা

‘সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ’, পাণ্ডুয়ায় মমতা

নীল রায়

সিপিএম খুব মেরেছে, এখন ওরা বিজেপিতে গেছে। তাই ওদের ভোট দেবেন না। শনিবার পাণ্ডুয়ার নির্বাচনী জনসভায় এমনই দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের সঙ্গে বামেরা হাত মিলিয়েছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সিপিএম ৩৪ বছর ধরে অত্যাচার করেছে৷ পা থেকে মাথা, এমন কোনও জায়গা নেই যেখানে আমাকে মারধর করা হয়নি৷ সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ৷ যারা অত্যাচার-সন্ত্রাস করে, হিন্দু-মুসলমানে ভেদাভেদ করে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই৷ নরেন্দ্র মোদির মতো বিজেপি নেতারা শুধু দাঙ্গা করে৷’’ রামনাম নিয়ে ভোট বৈতরণী পেরনো সম্ভব নয় বলেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷।

রাজ্যের বেশ কিছু রাজনৈতিক হত্যা প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘‘মনের দুঃখে কখনও গলায় দড়ি দিয়ে কিংবা জলে ডুবে আত্মহত্যা করছে৷ আর তা খুন বলে চালানো হচ্ছে৷ ময়নাতদন্ত রিপোর্টে মিথ্যা ধরা পড়ে গিয়েছে৷ প্রতিটি ঘটনা আত্মহত্যা ছাড়া কিছুই নয়৷’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *