নিজস্ব সংবাদদাতা:
আগামী ২৯ এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনটি বুথের পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সুত্র থেকে জানা গিয়েছে, ওই দিন রায়গঞ্জের ১৯, ৩৭ ও ১৯১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। তিনটির মধ্যে দুটিই ইসলামপুরে। যথাক্রমে ইসলামপুরের ঢোলোগাছ এসএসকে (১৯) ও পাতাগোরা বালিকা বিদ্যালয় (৩৭)। অন্য বুথটি হল গোয়ালপোখারের লোহাগাছি আদি বাসিপাড়া এফপি স্কুল (১৯১)।
প্রসঙ্গত, এই তিনটি বুথেই নির্ধারিত দিনে ভোটদান ব্যাহত হয় বলেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news