Breaking News
Home / TRENDING / আজ জোড়া সাংগঠনিক বৈঠক মমতার

আজ জোড়া সাংগঠনিক বৈঠক মমতার

নিজস্ব প্রতিনিধি।

আজ পুর ভোটকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, এই কর্মসূচির মধ্যে দিয়েই দলের শীর্ষস্থানীয়দের ওপর দায়িত্ব চাপাবেন তিনি। আড়াই মাস ধরে দলের সমস্ত শীর্ষনেতাদের একেবারে ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিতে পারেন। নয়া কর্মসূচির নাম ঘোষণা হবে এদিনই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচি ঘোষণার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক মমতার। তৃণমূলের (TMC) বিভিন্ন স্তরের নেতৃত্ব-সহ আজ ইন্ডোরে থাকবেন অন্তত ১৪ হাজার কর্মী, সদস্য।

প্রত্যেক নেতা-কর্মীর জন্য পৃথক পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে। তাতে ‘বার কোড’ লাগানো রয়েছে। এই পরিচয়পত্রটি ছাড়া শাসকদলের যত বড় নেতাই হোক না কেন, ইন্ডোরে ঢুকতে পারবে না। মনে করা হচ্ছে, গতকাল শহীদ মিনারের মঞ্চ থেকে অমিত শাহ যে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের প্রতি, সেই আক্রমণের জবাব এদিন দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *