Breaking News
Home / TRENDING / আগামী ৪৮ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৪৮ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি।

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতের কারণেই বৃষ্টি রাজ্যজুড়ে এমন আবহাওয়া।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি । স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে।গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। তবে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া দুই ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বীরভূম নদিয়া মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

বুধ ও বৃহস্পতি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *