Breaking News
Home / TRENDING / ” আমি একা খাব, এটা চলতে দেওয়া হবে না।” : মমতা বন্দ্যোপাধ্যায়

” আমি একা খাব, এটা চলতে দেওয়া হবে না।” : মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

ইতিমধ্যেই এই প্রকল্পকে ‘বেআইনি’ ঘোষনা করেছে কেন্দ্র। তবু কোনো অবস্থাতেই এই ‘জনহিতকর’ প্রকল্প যে বন্ধ হবে না তা বৃহস্পতিবার বিধানসভায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকল্পের নাম ‘দুয়ারে রেশন’। আর সেই প্রকল্পকে চালু রাখতে কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না বলেও জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রেশন ডিলারদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ” আমি একা খাব,আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।”

২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে রেশন। কিন্তু রেশন ডিলারদের একটা অংশ শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করেছিল। এই প্রকল্প অসাংবিধানিক, আর তাই এর বিরোধিতয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু ডিলার। ডিলারদের দাবি কে মান্যতা দিয়ে হাই কোর্ট এই প্রকল্পকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। তাতে কি?

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “মানুষের সুবিধার জন্য দুয়ারে রেশন হচ্ছে। সেটা চলবেই। রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনটেনসিভ দেওয়া হয়েছে। কারও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না। তার জন্য যত দূর যাওয়ার যাবো।”

বৃহস্পতিবার বিধানসভায় রেশন সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ” মানুষের সুবিধার জন্য দুয়ারে রেশন হচ্ছে। এতে সবার আপত্তি নেই। সমাজে ৯৯ শতাংশ ভালো লোক থাকলেও ১ শতাংশ মনে করে তারা কেবল নিজেরাই খাবে। নিজে খাব কিন্তু আর কাউকে খেতে দেব না, সেটা চলতে দেওয়া যাবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *