চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :
ডিএ নিয়ে বুধবার কার্যত রনক্ষেত্রর চেহারা নেয় রাজপথ। বাম সমর্থক সরকারী কর্মচারীরা পাওনা ডিএ’র দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেয় তারা । সেই বিক্ষোভ আটকাতে লাঠি-ঘুষি পর্যন্ত চলে, গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে।
আর বৃহস্পতিবার একই দাবিতে কলকাতা পৌরসভাতেও বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় বামেরা। এই ডিএ ইস্যুতে বামেদের বিক্ষোভকে কটাক্ষ করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
তাঁর বক্তব্য, “বামেরা প্রায় শেষ হয়ে গেছে। এখন ওদের অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লক্ষতেই ওরা এখন বিজেপির সাথে কম্পিটিশন করে রাস্তায় নেমেছে। যদি কম্পিটিশন বাম আর বিজেপির মধ্যে হয় তাহলে হোক, বেশ ভালোই।”
পাশাপাশি রাজ্য সরকারী কর্মচারীদের পাওনা নিয়ে মন্ত্রী বলেন, “দেখুন রাজ্য সরকার তার সাধ্যমত কাজ করছে। মুখ্যমন্ত্রী সব সময় সহৃদয় ভাবে বিষয়টি দেখছেন। এবং দেখবেনও। কারণ উনি মানবিক। উনার উপর বিশ্বাস আরও ভরসা রাখুন। ”
অপরদিকে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালে প্রয়োজনে গুলি চালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। সেই প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য,” এরা এই ধরনের গুলি চালানোর কথা বলে, বলতে ভালবাসে। আমরা গান্ধীবাদী। তাই মানুষের ওপর গুলি বা বুলডোজার চালানোর কথা বলিনা।”
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসেছে বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’ মিঠুন চক্রবর্তী । যা নিয়ে ফিরহাদের ব্যঙ্গ,”মিঠুন চক্রবর্তী হিরো, মেগাস্টার। তার জনপ্রিয়তা আছে। তিনি ঘুরেই বেড়াতে পারেন । কিন্তু বড্ড বয়স হয়ে গেছে। দেখুন কি করতে পারে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news