Breaking News
Home / TRENDING / মাঝেরহাট : মমতার তোপের মুখে অরূপ

মাঝেরহাট : মমতার তোপের মুখে অরূপ

সঞ্জয় সরকার :

মমতার কাছে বকুনি খেলেন অরূপ।
দলীয় ও সরকারি সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।
রিচনন্ড হিলে বসেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছিল একের পর এক কলকাতার খবর। নিজেও চোখ রেখেছিলেন টেলিভিসনে। স্মার্ট ফোনে চোখ বুলিয়ে নিচ্ছিলেন একাধিক পোর্টালের খবরে। তাঁর চোখে পড়ে ৬ মাস আগে এই সেতুকে ফিট সার্টিফিকেট দিয়েছিল পূর্ত দফতর। অগ্নিতে ঘৃতাহুতির মত দপ করে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী। ফেটে পড়েন অরূপের ওপর। সূত্রের খবর মমতা বলেন, ‘নিজের কাজ ছাড়া তুই আর সব কাজই করছিস।’ (এক্ষেত্রে উল্লেখ করে রাখা ভাল, কথোপকথন মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন ক্যবিনেট মন্ত্রীর হলেও, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই বাক্যালাপের ভাষা ও সম্বোধন নির্ধারিত হয়েছে।) আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করেছিলেন অরূপ, তবে মুখ্যমন্ত্রীর রাগী রুপ দেখে আর ‘সাহস করেননি।’ মমতা বলেন, ‘একটা কাজও ঠিক করে করতে পারিস না। আমি কাউকে ছাড়ব না। আমি খেটে মরব আর তোদের জন্যে আমার বদনাম হবে!’ পাশে বসা মুখ্যসচিবের থেকেও মমতা জানতে চান ৬ মাস আগের ফিট সার্টিফিকেটের বিষয়টি ঠিক কি? তাঁকেও বলেন, কোনও আমলাই হোক বা আমার মন্ত্রীসভার কেউ, কাউকে ছাড়া হবে না।’
এদিকে দলের অরূপ বিরোধী লবি এই ঘটনায় অরূপের পলিটিকাল কেরিয়ার চাপে পড়ল বলে মনে করছে। অরূপ ঘনিষ্ঠ মহল অবশ্য তা মানতে রাজি নয়। তাদের বক্তব্য, ভুল কার তা পরে বোঝা যাবে। মুখ্যমন্ত্রী নিজেই দাদাকে (অরূপ) দল ও সরকারে অনেক দায়িত্ব দিয়েছেন। দাদা সবই নিষ্ঠার সঙ্গে পালন করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *