নিজস্ব সংবাদদাতাঃ
দার্জিলিংঃ শিক্ষক দিবসের দিন পাহাড়বাসীকে হাত না পাতার শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি শিক্ষা দিতে চাইলেন কেন্দ্র সরকারকে নিজের রাজ্যকে গরিব রাজ্য বলে।
উল্লেখ্য, হেপটাথলনে সোনাজয়ী স্বপ্না বর্মনকে পুরস্কার দিয়ে সম্মান জানানোর মধ্যে দিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে চাপা রাজনীতি শুরু হয়েছে, তার সমাধা হয় নি এখনও। সোনার মেয়ের সোনা জয়টা যেন রাজনীতির একটা ক্রীড়াক্ষেত্র হয়ে দেখা দিয়েছে।একদিকে রাজ্য সরকার ১০ লক্ষ টাকা পুরস্কার ও রাজ্য সরকারের চাকরি দেবার কথা ঘোষণা করেছে। অন্যদিকে কেন্দ্র সরকার স্বপ্না বর্মনকে ৩০ লক্ষ টাকা ও রেলের চাকরি দেবে জানিয়ে দিয়েছে। এদিকে একবার পুরস্কার ঘোষণা করে আর তা বৃদ্ধি করার পথ না থাকায়, কেন্দ্রকে কটাক্ষ করে নিজের রাজ্যকে গরিব রাজ্য বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাম জমামার ৪৮ হাজার কোটি টাকা ঋণের দায়ভারে জর্জরিত হওয়ার ক্ষতটাও প্রকাশ করতে ভোলেননি।
সোমবার দার্জিলিঙে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপস্থর স্থাপন অনুষ্ঠানে এসে একযোগে বাম-বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি পাহাড়ের উন্নয়নকল্পে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন।
দার্জিলিঙ-হীল ইউনিভার্সিটি নামটি মুখ্যমন্ত্রীর দেওয়া। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে তেনজিং নোরগে ক্যাম্পাস, কাঞ্চনজঙ্ঘা ক্যাম্পাস ও নেপালী কবি ভানুভক্তের নামে একটি ক্যাম্পাস।পড়ানো হবে আইটি, টুরিজ়ম, হর্টিকালচার, হিমালয়ান কালচার, সাংবাদিকতা সহ অন্যান্য বিষয়।
একই দিনে তিনি পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প ও পরিকল্পনারও সিদ্ধান্তের কথা ঘোষনা করেন। পাহাড়ের সরকারী স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেনীর ৪৮ হাজার ছাত্র-ছাত্রীদের বই রাখার ব্যাগ ও বর্ষায় ব্যবহারের বর্ষাতি দেওয়া শুরু করেন এই মঞ্চ থেকে। এদিন কয়েকজন মাত্র পড়ুয়াদের তা দিয়ে সুচনা করেন।
এদিন এশিয়াডে হেপটাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মণের পরিবারের পক্ষে তার মা’এর হাতে ১০লক্ষ টাকার চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার ভাইকে চাকরির প্রতিশ্রতিও দেন তিনি। আর স্বপ্না চাইলে তাঁকেও চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news