Breaking News
Home / TRENDING / পুরুলিয়ায় বজ্রে বলি অসংখ্য গবাদি পশু, জখম দুই গ্রামবাসীও

পুরুলিয়ায় বজ্রে বলি অসংখ্য গবাদি পশু, জখম দুই গ্রামবাসীও

নিজস্ব সংবাদদাতাঃ
পরুলিয়া: বুধবার দুপুরে পুরুলিয়ার হুড়া থানার রাহেড়ডি গ্রামে বাজ পড়ে মৃত্যু হল অসংখ্য গবাদি পশুর। ওই থানা এলাকারই কেশাটাঁড় গ্রামে বজ্রাঘাতে জখম হলেন দুই গ্রামবাসী। তাদের প্রথমে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়ভাবে এবং হুড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সশব্দে বাজ পড়ে এবং বৃষ্টি নামে। ওই সময়ই রাহেড়ডি মাঠে ছিল অসংখ্য গবাদি পশু। মাঠের একাধিক গাছে বাজ পড়তেই ঘটনাস্থলেই প্রাণ যায় ৩ টি বলদের, ১টি গাভির, ৪টি ভেড়ার।
বৃষ্টি থামার পর গ্রামবাসীরা দেখেন গবাদি পশুগুলির নিথর দেহ পড়ে রয়েছে গাছের তলায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *