Breaking News
Home / TRENDING / শাসকের অস্বস্তি বাড়িয়ে আগামীকাল শহরে রোড শো অমিত শাহ’র

শাসকের অস্বস্তি বাড়িয়ে আগামীকাল শহরে রোড শো অমিত শাহ’র

ওয়েব ডেস্ক:

শাসক দলের অস্বস্তি বাড়িয়ে আগামীকাল শহরে রোড শো অমিত শাহর। সূত্রের খবর, ১৪ মে মঙ্গলবারের এই রোড শো শুরু হবে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায়, গেরুয়া মিছিল নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি হাঁটবেন মানিকতলার স্বামী বিবেকানন্দের বাড়ি অবধি।

প্রসঙ্গত, আজ শেষ মুহূর্তে বারুইপুরে সভা বাতিল হয়েছে অমিত শাহর। যা রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে মনে করছে বিজেপি। ক্যানিংয়ের সভা থেকে অমিত শাহ এই নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, আমার সভা বাতিল করছেন, আমাকে কথা বলতে দিচ্ছেন না, কারণ দিদি ভয় পেয়েছেন। তবু তৃণমূল এবার হারছেই। কেউ আটকাতে পারবে না। এরপরেই শহরে আসার ইঙ্গিত দিয়েছিলেন অমিত। বলেন, কাল কলকাতায় আসব, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করবেন।

সেই মতোই আগামীকাল শহরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো’র কথা জানা গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *