প্রসেনজিৎ মাহাতো
এবারে মহমেডানের সর্বোচ্চ সম্মান সান–ই–মহমেডান জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজ। যিনি কলকাতায় খেলা ১৪ বছরের মধ্যে ৬ বছর খেলেছেন মহমেডানে। কোনও বিশেষ স্মৃতি? প্রশ্ন শুনে অমলরাজ বলেন, ‘১৯৮০ সালে সাদা–কালোতে আমার ক্যাপ্টেন্সিতে ডিসিএম, রোভার্স, বরদলুই জিতেছিল দল। ডুরান্ডে রানার্স হয়েছিলাম। সেই স্মৃতি কোনওদিনও ভুলব না। যে সমস্ত ফুটবলার কলকাতায় খেলেনি, তঁারা জীবনে অনেক কিছু মিস করেছে। আমাদের সময়ে কলকাতায় খেলার অভিজ্ঞতাই ছিল আলাদা।’ মহমেডানের পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গলেও খেলেছেন এই প্রাক্তন ফুটবলার। ডার্বিতেও গোল রয়েছে প্রাক্তন মিডফিল্ডারের। েখলা ছাড়ার পর ফুটবলে নয়, সরে গিয়েছেন ক্রিকেটে। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি সূত্রে প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্যদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news