Breaking News
Home / TRENDING / মমতার বিদেশ সফর থেকে কত শিল্প এল, শ্বেতপত্র প্রকাশের দাবি মুকুলের

মমতার বিদেশ সফর থেকে কত শিল্প এল, শ্বেতপত্র প্রকাশের দাবি মুকুলের

প্রসেনজিত ধর:

মুখ্যমন্ত্রীর এতদিনের বিদেশ সফর নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায় । তিনি বলেন, মুখ্যমন্ত্রী যতগুলো বিদেশ সফর করেছেন তাতে পশ্চিম বাংলায় কোনও শিল্প আসেনি । আগে ওনার বলা উচিত কোন বিদেশ সফর থেকে রাজ্যে কোন শিল্প এসেছে ? তারপর অন্য বিদেশ সফরে উনি যাত্রা করুন । উনি চিনে কেনই বা যাচ্ছিলেন এবং কেনই বা গেলেন না তা নিয়ে কোনও সম্যক ধারনা নেই বলেই মন্তব্য করেন তিনি । শ্যামা প্রাসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবসে উত্তর ২৪ পরগনার বারাকপুর বটতলা এলাকায় বিজেপির রক্তদান কর্মসূচিতে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের প্রসঙ্গকে কটাক্ষ করেন ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *