Breaking News
Home / TRENDING / মমতার দাবি উড়িয়ে তৃণমূলের ভোটবৃদ্ধির ভুতুড়ে রহস্য সমাধান করলেন মুকুল

মমতার দাবি উড়িয়ে তৃণমূলের ভোটবৃদ্ধির ভুতুড়ে রহস্য সমাধান করলেন মুকুল

নীল রায়:

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এত খারাপ ফলাফলের মাঝেও তাঁর দল ভোট বৃদ্ধি করেছে। গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার তৃণমূলে সাড়ে চার শতাংশ বেশি ভোট পড়েছে বলে তাঁর দাবি।

গত লোকসভা নির্বাচনে পাওয়া ৩৯ শতাংশ এবার বেড়ে ৪৩.৩৮ শতাংশ হয়েছে। অপরদিকে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন, যে ভোট বৃদ্ধির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে দাবি করছেন তা পুরোপুরি ভিত্তিহীন। বর্তমানে তৃণমূল আর বিজেপির ভোটব্যাঙ্কের কোনও পার্থক্য নেই। কারণ যে ভোট বৃদ্ধির কথা তিনি বলেছেন, তা লাগামহীন রিগিং ও ছাপ্পার ফল। সঙ্গে মুকুল বলেছেন, বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী যে অস্বাভাবিক হারে ভোট পেয়ে জয় পেয়েছেন, তা স্বাধীন গণতন্ত্রে সম্ভব নয়। এমন কিছু বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল প্রার্থীরা ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধান পেয়েছেন। সেক্ষেত্রে মুকুলের দাবি, রিগিং ও ছাপ্পা করে এই ভোট বৃদ্ধি সম্ভব হয়েছে। তাই যে সাড়ে চার শতাংশ ভোট বৃদ্ধির কথা তৃণমূল নেত্রীর বলছেন, তা আসলে বায়বীয় বস্তু বলেই মনে করছে বিরোধীরা।

এমত অবস্থায় আসল ভোট হলে ভুতুড়ে ভোটাররা রাতারাতি বেপাত্তা হয়ে যাবেন। উদাহরণ স্বরূপ বলা যায়, ডায়মন্ড হারবার কেন্দ্রে মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো জিতেছেন ৩,২১,০৮০ ভোটে। এরমধ্যে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র থেকেই ৮৮ হাজার ভোটের ব্যবধান পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‌ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়েছেন ১,০১৮,৮৮৪ ভোটে। যার মধ্যে শুধুমাত্র কেশপুর থেকেই অভিনেতা সাংসদ ব্যবধান পেয়েছেন ৯২,০৭৪ ভোটের। বসিরহাট লোকসভা কেন্দ্রে অভিনেত্রী নুসরাত বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে হারিয়ে জিতেছেন ৩,৫০,৮১৫ ভোটে। অভিনেত্রী সংসদ সদস্য কেবলমাত্র হাড়োয়া বিধানসভা থেকেই ব্যবধান পেয়েছেন ৯৮৫৪৮ ভোটের। যাদবপুরে অভিনেত্রী মিমি চক্রবর্তী জয়ী হয়েছেন ৩,২৩,৮৩৭ ভোটে। অবিশ্বাস্য ভাবে ভাঙড় বিধানসভা থেকে তৃণমূল বাহিনী তাদের অভিনেত্রী সাংসদকে ব্যবধান পাইয়ে দিয়েছেন ১,১১,৯৬৫ ভোটের।

এছাড়াও আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী অপরুপা পোদ্দার জিতেছেন মাত্র ১১৪২ ভোটে। এক্ষেত্রে মুকুলের দাবি ৫৬ টি ইভিএম গণনা না করে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র সরকারি প্রশাসনকে চাপ দিয়ে। তাই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন প্রাক্তন রেলমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *