Breaking News
Home / TRENDING / শপথ গ্রহণের আগে কাশী বিশ্বনাথে পুজো দিলেন মোদি

শপথ গ্রহণের আগে কাশী বিশ্বনাথে পুজো দিলেন মোদি

ওয়েব ডেস্ক:

শপথ নেওয়ার আগে প্রথা মেনে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে এদিন ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর, এদিন সাড়ে দশটা নাগাদ বারাণসীতে নামেন নরেন্দ্র মোদি। সোজা চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। রাস্তায় অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানায়। মোদির গাড়িতে তাঁরা ফুল ছুঁড়ে দেন। ‘মোদি মোদি’ ধ্বনি ওঠে পথে।

উল্লেখ্য, ২০১৪ সালেও শপথ নেওয়ার আগে এখানে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা এগারোটা নাগাদ মন্দিরে পৌঁছে যান মোদি। সব আচার মেনেই পুজো দেন তিনি। প্রণামীও দেন।

প্রসঙ্গত, গতকালই গুজরাটে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *