Breaking News
Home / TRENDING / দিঘায় চা বানিয়ে জনসংযোগ মমতার, ‘ভণ্ডামি করে চেয়ার বাঁচাতে পারবেন না’, কটাক্ষ মুকুলের

দিঘায় চা বানিয়ে জনসংযোগ মমতার, ‘ভণ্ডামি করে চেয়ার বাঁচাতে পারবেন না’, কটাক্ষ মুকুলের

ওয়েব ডেস্ক:

চেয়ার বাঁচাতে ভণ্ডামি করছেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবার এই ভাষাতেই মমতাকে তোপ দাগলেন মুকুল। বিজেপি নেতার কটাক্ষ,  ভণ্ডামি করে মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবেন না। বুধবার দিঘায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করেই এমন টুইট করলেন মুকুল রায়। তিনি আরও বলেন, চিত্রনাট্য অনুসারে সাজানো মিথ্যা কর্মকাণ্ড আপনার মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না।

প্রসঙ্গত, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা লাগোয়া দত্তপুর গ্রামে জনসংযোগে যান। এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন। এরপর একটি চায়ের দোকানে ঢুকে চা তৈরি করেন। সেই চা সফরসঙ্গীদের পরিবেশনও করেন মুখ্যমন্ত্রী। এরপর সেই ভিডিয়োটি টুইট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুর।’

উল্লেখ্য, এমন বাংলা বাক্য দেখে অনেকের মনে হচ্ছে, এ কোনও বাঙালির লেখা নয়। নাম আসছে সেই প্রশান্ত কিশোর ও তাঁর টিমের। এদিকে মুখ্যমন্ত্রীর ‘আবেগঘণ’ জনসংযোগ টুইটের চূড়ান্ত সমালোচনা করলেন  মুকুল রায়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের জবাবে বিজেপি নেতা লেখেন, ‘ভণ্ডামি করে মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সঙ্গে আপনি বর্বরতা করেছেন। সেখানে ১০০-র বেশি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নৃশংস ভাবে খুন করেছে আপনার গুন্ডারা।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *