Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর চা বানানো আসলে “মেলোড্রামা” টুইট আক্রমণ মুকুলের

মুখ্যমন্ত্রীর চা বানানো আসলে “মেলোড্রামা” টুইট আক্রমণ মুকুলের

নীল রায়।

দীঘা সফরে গিয়ে চায়ের দোকান ঢুকে চা বানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে চেয়েছেন “আমি তোমাদেরই লোক”। কিন্তু তাঁর এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করে আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার সকালে করা এক টুইটে মুকুল লেখেন বলেন, “আপনার এই সাজানো চিত্রনাট্যের মেলোড্রামা, আপনার মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবে না। বাংলায় গণতন্ত্র ভূলুন্ঠিত। আপনার দলের গুন্ডাদের হাতে ১০০-র বেশি বিরোধী রাজনৈতিক কর্মী খুন হয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি করে “আমি তোমাদেরই লোক” ভাবমূর্তির তুলে ধরতে চাইছেন, মুকুল রায়ও তত বেশি করে বোঝাতে চাইছেন, মুখ্যমন্ত্রীর হাত আসলে ‘বিরোধী কর্মীদের রক্তে লাল’। বিজেপি শিবির থেকে এমন আক্রমণ আসতে পারে তা ঘুণাক্ষরেও টের পাননি তৃণমূলের নেতারা। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথায় এখন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি পুনর্গঠন প্রক্রিয়া চলছে। তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দলীয় নেতারাও সরাসরি মানুষের সঙ্গে জনসংযোগ করতে উদ্যোগী হয়েছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বুধবার দীঘায় চায়ের দোকানে ঢুকে চা বানাতে যান তৃণমূল নেত্রী। কিন্তু এদিন মুকুল রায়ের টুইট আক্রমণ যেন সেই প্রক্রিয়ায় জোর ধাক্কা দিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *