Breaking News
Home / TRENDING / কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনে না ডেকে ভুল করেছেন রাজ্যপাল : মমতা

কর্ণাটকে সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনে না ডেকে ভুল করেছেন রাজ্যপাল : মমতা

নিজস্ব সংবাদদাতা
কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে কংগ্রেসের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন কর্ণাটকে রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে সরকার গঠন করতে আমন্ত্রণ জানিয়ে ঠিক করেননি। রাজ্যপাল কোনও দলের প্রতিনিধি নন। তিনি সংবিধানের রক্ষক। মমতা আরও বলেন, রাজ্যপাল নিজে কোনও দলের পক্ষে সিদ্ধান্ত নিতে পারেননা। ফলে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন রাজ্যপাল সিদ্দারামাইয়াকে সরকার গঠন করতে ডাকলেন না বলেও প্রশ্ন তোলেন মমতা। মমতা জানিয়েছেন এই বিষয়ে তাঁর চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । মমতা বলেন, সংবিধান রক্ষা করতে তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন। রাষ্ট্রপতি কোবিন্দের কাছে সাহায্যের আবেদন জানাবেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *