নিজস্ব সংবাদদাতাঃ
অনেকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন তিনি গুণ্ডা ‘কন্ট্রোল’ করেন। তারপর বামেরা দীর্ঘদিন মমতাকে এই কথাটি স্মরণ করিয়ে খোঁচা দিত। এবার সেই খোঁচা আরও সরাসরি ভাবে মমতার দিকে গেল মুকুলের দিক থেকে। মুকুল রায় এদিন বলেন, “গুণ্ডাদের নেতৃত্ব দিতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই রাজ্য জুড়ে গুণ্ডারা রাজত্ব শুরু করেছে।” তিনি বলেন, সোমবার বীরভূমের সব ঘটনার জন্য একমাত্র মমতা বন্দোপাধ্যায় দায়ী। তাঁর নির্দেশেই বিজেপি কর্মীদের উপর পরিকল্পিত হামলা হয়েছে বলে মনে করেন মুকুল। তাঁর কথায়, “অনুব্রত মণ্ডলরা তো শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুগত।”
এদিকে রাজ্যের নির্বাচনী হিংসা বন্ধ করতে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। তাছাড়া গণতন্ত্র রক্ষায় বিজেপির কিছু দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন মুকুল। সেই দায়িত্ব পালন করার জন্য বিজেপি সবকিছুই করবে বলেও তিনি জানান।
তবে শাসকের হিংসার কারনে ভোটের ময়দান থেকে পিছু হটছে না রাজ্য বিজেপি। যেখানে প্রার্থী দেওয়া গেছে, সেখানে রাজ্য বিজেপি লড়াই করবে, শাসকের সন্ত্রাসকে প্রতিহত করেই। বলেন মুকুল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news