Breaking News
Home / TRENDING / বিজেপির পার্টি অফিস ভাঙচুর,মনোনয়নে বাধা বাঁকুড়া জুড়ে

বিজেপির পার্টি অফিস ভাঙচুর,মনোনয়নে বাধা বাঁকুড়া জুড়ে

প্রীতিলতাবন্দ্যোপাধ্যায়ঃ
বাঁকুড়া: আদালতের হস্তক্ষেপে আরও একদিন মনোনয়নের দিন ধার্য হলেও জেলা জুড়েই চলেছে সন্ত্রাস।দিনের শুরুতেই বাঁকুড়া শহরের বুকে বিজেপির মূল কার্যালয়টি ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ জানান জেলার বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র।তাঁর বক্তব্য, রবিবারও পুলিশ সুপারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন জানান হয়েছিল যাতে তাঁরা অবাধে নমিনেশন দিতে পারে।ছাতনায় বিজেপির ব্লক সভাপতিকেও মারধর করা হয় ও প্রার্থীদের নমিনেশন দেওয়ার কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়।বিবেকানন্দ বাবুর অভিযোগ, বাঁকুড়া সদরেও সন্ত্রাস চালায় তৃণমূলের গুণ্ডাবাহিনী। এছাড়া গঙ্গাজলঘাটি ব্লকে বোমাবাজি করে তৃণমূলের লোকেরা।তাদের বেশ কয়েকজন প্রার্থী নিখোঁজ।অন্যদিকে ওন্দা ব্লকে সকাল থেকেই নমিনেশন দিতে যাবার পথে তৃণমূলের সশস্ত্র বাহিনী বাধা দেয়া।বিজেপির জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখা জানান, এমন সন্ত্রাস আগে কোনোদিন হয়নি।তাঁদের প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মী ছিল কিন্তু ব্লক অফিসে ঢুকতেই পারেনি।পথে লাঠি, বল্লম, প্রভৃতি অস্ত্র নিয়ে তৃণমূলের লোকেরা বাধা দেয়।এই ঘটনায় বিজেপির ওন্দা ব্লকের কর্মী,সমর্থক প্রার্থীরা থানার সামনেও বিক্ষোভ দেখায়। অবরোধ করে বিষ্ণুপুর বাঁকুড়া রাস্তা।এতে বেশ কয়েকঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।অমরনাথবাবুর অভিযোগ, পুলিশ সহায়তা করছে তৃণমূলকে।অন্যায় ভাবে কেস দিচ্ছে,অপদস্ত করছে,তাদের আবেদন পুলিশ শোনেনি, উল্টে লাঠি মেরে অবরোধ উঠিয়ে দিয়েছে। সিপিএমের বাঁকুড়া জেলার সম্পাদক অজিত পতি জানান,তাঁরা রবিবার জেলা প্রশাসনের কাছে দরবার করেছিলেন যাতে নমিনেশন নিরাপদ ভাবে করতে পারে তার জন্য। কিন্তু আবেদন জানিয়েও কোনো ফল হয়নি।অজিত বাবু জানান, বড়জোড়া, সোনামুখী,ছাতনা,বাঁকুড়া সদর সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের গুন্ডা বাহিনী কোথাও শুন্যে গুলি চালিয়েছে,কোথাও বোমা ফাটিয়ে,কোথাও অস্ত্র নিয়ে তাদের নমিনেশন করার পথে বাধা দিয়েছে।ছাতনা,গঙ্গাজল ঘাঁটি,বড়জোড়া প্রভৃতি জায়গায় ব্যাপক বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।সোনামুখীতে যখন সিপিএম মিছিল করে নোমিনেশনের জন্য যাচ্ছিল সেখানে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।পুলিশ নিষ্ক্রিয় থেকেএ এই সন্ত্রাস চালাতে তৃণমূলকে সাহায্য করেছে।অন্যদিকে তৃণমূলের বক্তব্য, দিনের শুরুতেই ছাতনা ব্লকে ব্যাপক বোমাবাজি চালায় বিজেপির সমর্থকেরা।এতে কেউ হতাহত না হলেও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *