নিজস্ব সংবাদদাতা :
এক সময় তিনি ছিলেন মমতার দুত। সর্বভারতীয় স্তরে মমতার কৌশলগত দৌত্যের দায়িত্ব ছিল তাঁর ওপর।
তৃণমূলে আর সেই দিন নেই। মুকুলও আর তৃণমূলে নেই। একসময় মুকুলের দিন কাটত দিনে পাঁচশ বার মমতার ফোন ধরে (কপিরাইট, মমতা বন্দ্যোপাধ্যায়)।
এখন সংসদে জিরো আওয়ারে রাজ্যের কোন ইস্যুটা বলতে পারলে ভাল হয় কিংবা কাকে দিয়ে বলাতে পারলে ভাল হয়, তিনি আলোচনা করেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর সঙ্গে। ফোনে কখনও জেটলি কখনও বা আবার অমিত শাহ। কালীঘাটের বৃত্ত থেকে তিনি এখন অনেক অনেক দুরে। বিপরীত মেরুতে। সর্বভারতীয় স্তরে মমতার নির্ভরযোগ্যতা কতটা? কোন নেতা ব্যক্তিগত পর্যায়ে মমতা সম্পর্কে কি মত পোষন করেন? এসবই মুকুলের জানা। সর্বভারতীয় স্তরে মমতা আবার ঘোড়া ছোটাচ্ছেন। পায়ে বল নিয়ে ২০১৯-এর আগে মমতা এগোতে চাইছেন তে-কাঠির দিকে। তাঁর লক্ষ্য লোকসভা নির্বাচন। তাঁর বাড়তি লক্ষ্য হয়তো ৬ আরসিআর!
এই খেলায় মমতাকে ফাঁকা মাঠে ছেড়ে দিতে চাইছে না বিজেপি। ফুটবলের পরিভাষায় ‘গার্ড’ দিতে চাইছে। মোদি- অমিত জানেন এই খেলায় জন্য তাঁদের সেরা খেলোয়াড় মুকুল রায়। মুকুলও তৈরি।
তিনি জানান, “রাজ্যে তৃণমূলের হাতে আক্রান্তদের নিয়ে খুব শীঘ্রই দিল্লিতে দরবার করা হবে। গণতন্ত্রের দাবিতে শাসকের হাতে আক্রান্তদের নিয়ে চলবে অবস্থান। তারপর রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের সবকটি রাজনৈতিক দলের নেতার কাছে যাওয়া হবে বলে জানান মুকুল। আক্রান্তদের নিয়ে মুলায়ম, মায়াবতী, লালুপ্রসাদ, কেজরিওয়াল সবার কাছেই যাওয়া হবে।” তাঁর কথায়, মমতার রাজ্যে গণতন্ত্রের নমুনা দেখে কেউ যদি মমতার সঙ্গে জোটে রাজি হয় তাহলে হবে।
সাম্প্রতিক মনোনয়ন সন্ত্রাস ও আরও কিছু ইস্যু নিয়ে জাতীয় স্তরে বিজেপির এই গেম প্ল্যানে তৃণমূলের জন্য আরও উদ্বেগজনক কিছু থাকতে পারে বলেও রাজনৈতিক মহলের কোনও কোনও অংশের অভিমত। এমনিতেই পঞ্চায়েত ভোট নিয়ে উদ্ভুত পরিস্থিতি রাজ্য সরকারের জন্য সম্মানজনক নয় বলেই অনেকের ধারনা। তার ওপর মমতা-ঘনিষ্ঠ বুদ্ধিজীবীদের একাংশ মুখ খুলতে শুরু করেছেন। সাংবাদিকদের একাংশ পথে নামছেন। সব মিলিয়ে মোদির বিরুদ্ধে গর্জে ওঠা মমতাকে যদি নিজের রাজ্যেই সংগঠিত গর্জন শুনতে হয় এবং সেই গর্জন যদি দেশের বিভিন্ন অংশে পৌঁছয় তা মমতার পক্ষে সুখের কারন হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news