প্রসেনজিত ধর
মঙ্গলবার সন্ধ্যের ভয়াবহ কালবৈশাখীর দাপটে জেলার বেশ কিছু জায়গায় গাছ, মোবাইল টাওয়ার,বাড়ি ভেঙ্গে পরে আহত ১০। উত্তরপাড়ায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে আরিয়াদহ জেটি। বন্ধ হয়ে যায় উত্তরপাড়া আরিয়াদহ ফেরী সার্ভিস। ঝড়ের দাপটে জেটি ঘাটের শিকল ছিড়ে যায় ও জেটির কিছুটা অংশ ভেঙে যায়। যদিও এই ঘটনায় কোনো যাত্রী বা কর্মী আহত হয়নি। বর্তমানে ঘাট মেরামতির কাজ চলছে। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে জানানো হয় খুব তাড়াতাড়ি সাধারণ যাত্রীদের জন্যে ফেরী সার্ভিস চালু হবে। এদিকে বুধবার সকাল থেকে হাওড়া ব্যান্ডেল মেন লাইনের ধারে যে সমস্ত বড় বড় গাছ আছে সেগুলো কাটা শুরু করলো রেল দফতর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news