নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:
আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে সাংসদের করা ত্রুটিপূর্ণ মন্তব্যের বিরোধিতা করে আদিবাসী সমাজ। ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন আদিবাসীদের কুর্মি সম্প্রদায়ভুক্ত বলে তুলে ধরেছেন তাঁর বক্তব্যে। জেলাজুড়ে তাঁরই প্রতিবাদ জানায় আদিবাসী সমাজ। দাহ করা হয় সাংসদের কুশপুতুল। ভারত জাকাত মাঝি পারগানা মহল দাঁতন হাসপাতাল থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল সংগঠিত করে। আদিবাসীদের দাবি, সাংসদ এসসি,এসটি সম্প্রদায়ভুক্ত মাহাতদের একই শ্রেণিভুক্ত বলে তাঁর বক্তব্য পেশ করেছেন। তাঁরা মনে করেন সাংসদের এই মন্তব্য ত্রুটিপূর্ণ। অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে গণ্য করা ঠিক হয়নি। এছাড়াও এসসি, এসটি আইনকে লঘু করে দেখানো হয়েছে। তাঁরই প্রতিবাদে সরব হয় আদিবাসী মানুষজন। দাঁতনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে বেশ কয়েকটি কুশ পুতুল নিয়ে দাঁতন বাজারে মিছিল করে তাঁরা। প্রতিবাদ মিছিল শেষে সাংসদের কুশপুতুল দাহ করা হয়। সংগঠনের নেতৃত্ব নিমাই হেমব্রম ও সূর্যকান্ত মুর্মু বলেন,”মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ঝাড়গ্রামের সাংসদ তাঁর বক্তব্যে আদিবাসীদের অসম্মানিত করেছেন। আমাদের আশাহত করেছেন তিনি। তারই প্রতিবাদ জানাচ্ছি।”
আদিবাসীরা মনে করেছিল জেনিভাতে গিয়ে সাংসদ তাদের সংস্কৃতি ও কৃষ্টিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবেন। কিন্তু সেই আশা ও বিশ্বাসে সাংসদ আঘাত হেনেছেন বলে দাবি আদিবাসীদের। কেননা আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি ও আচার রয়েছে। জেলা নেতৃত্ব রবীন টুডু বলেন,”অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে আখ্যা দিয়েছেন সাংসদ। এসসি, এসটি আইন ১৯৮৯কে তিনি লঘু করেছেন। আমরা তাঁর তীব্র বিরোধিতা করছি।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news