Breaking News
Home / TRENDING / চাণক্যই মাথাব্যথা, নাম না করে মুকুলকে হুমকি মমতার

চাণক্যই মাথাব্যথা, নাম না করে মুকুলকে হুমকি মমতার

নীল রায়:

“মুকুল ভীতি” ধরা পড়ল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। সোমবার নজরুল মঞ্চে লোকসভা ভোটের আগে শেষবারের জন্য কোর কমিটির বৈঠকে বসেছিল তৃণমূল নেতৃত্ব। এদিন ঠাণ্ডা লেগে কিছুটা অসুস্থ হওয়ার কারণে বেশ খানিকক্ষণ দেরিতে সভায় পৌছান মুখ্যমন্ত্রী। সভার প্রধান বক্তা হিসেবে মমতা শুরু থেকেই আক্রমণ করেন একদা তৃণমূলের “সেকেন্ড-ইন-কমান্ড” মুকুল রায়কে। নাম না করে অভিযোগের সুরে মমতা বলেন, “এরাজ্যে টাকা দিয়ে তৃণমূল নেতা কর্মীদের কেনার চেষ্টা চলছে।” এর পরেই “গদ্দার” শব্দটি উচ্চারণ করেন মমতা। উপস্থিত নেতারা বুঝে যান কার উদ্দেশ্যে এমন কথা বলছেন মমতা। ইদানীং “গদ্দার” বলতে একদা দলের সেকেন্ড ম্যান তথা অধুনা বিজেপি নেতা মুকুল রায়ের কথাই বোঝান মমতা। তিনি বলেন, “টাকার ঝুলি নিয়ে তৃণমূল ভাঙাতে নেমেছে বিজেপি।” মমতার আরও অভিযোগ, এরাজ্যে টাকা দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের কেনার চেষ্টা চলছে। এব্যাপারে নাম না করে মুকুল রায়কে কাঠগড়ায় তোলেন তিনি। মমতা বলেন, “এত টাকা কোথা থেকে আসছে? ট্রেনে করে এরাজ্যে টাকা আনছে বিজেপি। কাকে দিয়ে সব কাজ করানো হচ্ছে সেদিকে আমাদের নজর রয়েছে।” হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “টাকার লোভে যাবে তো! যাক! কিন্তু আজকে বিজেপির কোলে উঠে বাঁচছো। আগামীকাল বাঁচবে তো! এতো সস্তা নয় সব!”


রাজনৈতিক মহলের মতে, যেটা বলতে চাইলেন অথচ বললেন না দিদি, তা হল লোকসভা ভোটের পরেও বাংলায় তৃণমূলই সরকারে থাকবে। তখন দিল্লিতে বিজেপির সরকার না থাকলে বাঁচাবে কে! মুকুল রায়কে নিয়ে তৃণমূলনেত্রী যে বিশেষ চিন্তিত তাও ধরা পড়েছে এদিনের বক্তব্যে। কারণ, ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের যাবতীয় ঘুঁটি সাজিয়েছিলেন এই মুকুল রায়ই। কিন্তু সেই মুকুলই এবার গেরুয়া শিবিরের বাংলার প্রধান সেনাপতি। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁকে বিজেপিতে নিয়ে গিয়েছেন মুকুল। তারপর থেকে মুকুল রায় দাবি করছেন, তার সঙ্গে যোগাযোগ করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনেক তৃণমূল নেতা। কিন্তু কোনও নাম প্রকাশ্যে না বলায় “সাসপেন্স” বেড়েছে তৃণমূল শিবিরে।
এদিন যখন নজরুল মঞ্চের সভায় মুকুলকে আক্রমণ করছিলেন মমতা, ঠিক তখন নজরুল মঞ্চের দর্শকাসনের দ্বিতীয় সারিতে বসে তা হজম করলেন বীজপুরের তৃণমূল বিধায়ক মুকুলপুত্র শুভ্রাংশু রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *