Breaking News
Home / TRENDING / গুরুঙ্গের অনুপস্থিতিতে মমতার মোর্চা বিজয়, মুখে স্বীকার করতে নারাজ তামাঙ্গ

গুরুঙ্গের অনুপস্থিতিতে মমতার মোর্চা বিজয়, মুখে স্বীকার করতে নারাজ তামাঙ্গ

নীল রায়:

গুরুঙ্গের অনুপস্থিতিতে মমতার মোর্চা জয় সম্পূর্ণ। যদিও এমনটা মানতে নারাজ মোর্চা নেতা বিনয় তামাঙ্গ। মুখ্যমন্ত্রীর এমন অভিসন্ধির কথা পাহাড়ের রাজনীতিতে কারও অজানা নয়। তাই মনে করা হচ্ছে লোকসভা ভোটে মোর্চা নেতাকে নিজের টিকিটে দাঁড় করিয়ে নিজের লক্ষ্য পূরণে সফল হয়েছেন তিনি। এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চার দার্জিলিংয়ের বিধায়ক অমর সিংহ রাই। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিনয় তামাঙ্গকে। তাহলে কি গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেসে মিশে গেল?

এমন প্রশ্ন শুনে কার্যত আঁতকে উঠলেন এই গোর্খা নেতা। তার কথায়, “দয়া করে আমাদের প্রার্থী হওয়াকে দুই পাটির সংযুক্তিকরণ বলবেন না, বা লিখবেন না।” বিনয় তামাঙ্গের সাফাই, “আমরা আমাদের দলের সরকারি রেজিস্ট্রেশন পেয়েছি। কিন্তু অনুমোদন পাইনি। তাই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে লড়তে হচ্ছে।”

মুখে যাই বলুন না কেন পাহাড়ের মানুষ বিনয় তামাঙ্গের এমন যুক্তি কতটা মেনে নেবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ, গোর্খা জনমুক্তি মোর্চার প্রকৃত নেতৃত্ব কার কাছে, তা নিয়ে এখনও বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। বেপাত্তা গোর্খা নেতা বিমল গুরুঙ্গকে মোর্চা সুপ্রিমো বলে জেনে এসেছে তামাম দুনিয়া। তাঁর পাহাড় ছাড়া হওয়ার পর বিনয় তামাঙ্গের নেতৃত্বে আসা। ধীরে ধীরে গোটা মোর্চা নেতৃত্ব কব্জা করে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। তবে সবকিছুই হচ্ছিল গোর্খা জনমুক্তি মোর্চার মঞ্চ ব্যবহার করে। কিন্তু মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মোর্চা নেতা বিনয় তামাঙ্গকে পাশে বসিয়ে অমর সিংহ রাইকে তৃণমূল প্রতীকে লোকসভা ভোটে লড়াই করার কথা ঘোষণা করার পরে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ গোর্খা নেতারা বরাবরই বাঙালির দাপট মানতে নারাজ।

২০১৬ সালের বিধানসভা ভোটে কর্শিয়াংয়ে মোর্চা ছেড়ে নিজের দল গড়ে ভোটে দাঁড়িয়েছিলেন হরকা বাহাদুর ছেত্রী। কিন্তু ভুলবশত, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করার সময় হরকাকে নিজের প্রার্থী বলে দাবি করেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ঘোষণা থেকে সরে আসতে বাধ্য হতে হয়। সেই ভুলের কারণে হার হয় হরকার। সেক্ষেত্রে পাহাড়ের মানুষ বিনয় তামাঙ্গদের কথা শুনে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দেন এখন সেটাই দেখার। কারণ, ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেওয়া কার্যত অভ্যাসে পরিণত করেছেন পাহাড়বাসী গোর্খা সম্প্রদায়ের মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *