Breaking News
Home / TRENDING / বিদায় লোকসভা, শরদ পাওয়ারের পরে মনমোহন

বিদায় লোকসভা, শরদ পাওয়ারের পরে মনমোহন

ওয়েব ডেস্কঃ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাঞ্জাব থেকে ভোটে লড়ার আর্জি জানাল পাঞ্জাব প্রদেশ কংগ্রেস। কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এ প্রসঙ্গে মঙ্গলবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বলেন, “আমরা চেয়েছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমৃতসর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু সেই ব্যাপারে তিনি এখনও রাজি হননি।”

কংগ্রেস সূত্রে খবর, মনমোহন সিংহ বয়সের কারণে ভোটে লড়তে চান না। তাছাড়া ৭৭ বছর বয়সী এই প্রবীণ নেতা ১৯৯১ সাল থেকে লোকসভা ভোটে কখনও প্রতিদ্বন্দ্বিতা করেনি। তাই এই নির্বাচনে দল তার উপর বাড়তি কিছু চাপিয়ে দিতেও নারাজ। তবে কংগ্রেসের কিছু অংশের মতে, রাহুল গাঁধী কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই দলে তরুণদের জায়গা দিতে চেয়েছেন। তাই সেই জায়গা থেকেও নিজেকে সরিয়ে নিলেন মনমোহন।

২০১৪ লোকসভা নির্বাচনে অমৃতসর কেন্দ্র থেকে অরুন জেটলি হেরে যান বর্তমান মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের কাছে। তাই এবার সেখান থেকে মনমোহন সিংহকে লড়ার আবেদন করেছিল পাঞ্জাব কংগ্রেস নেতৃত্ব।

অন্যদিকে, পাঞ্জাবে আপের সঙ্গে জোটের ব্যাপারে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরেন্দ্র সিংহ বলেন, এই মুহূর্তে পাঞ্জাবে কংগ্রেস যে জায়গায় রয়েছে, তার জন্য কারও সঙ্গে জোট করার প্রয়োজন নেই তা আমরা কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েছি। বাকি সিদ্ধান্ত তারা নেবেন।

প্রসঙ্গত, এর আগে দিল্লিতে আপের সঙ্গে কংগ্রেসের জোট না হওয়ায়, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে কোথাও জোট করতে নারাজ বলে জানিয়েছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *