নিজস্ব সংবাদদাতা:
পশ্চিমবঙ্গে একজন বিধায়ক, তাতেই সেখানে সারা দেশের নেতারা গিয়ে বিজেপির বিরোধিতায় নেমেছেন: বক্তা অন্য কেউ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। গুজরাতে ভাইব্রান্ট ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যখন মোদী এই কথা বলছেন, তখন কলকাতায় মমতার ডাকা সভায় বক্তব্য পেশ করছেন দেশের অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।
প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গে মাত্র একটা বিধায়কের দলকেই এত ভয়! তাঁর বক্তব্য, বিধায়কের সংখ্যা নয় বিজেপির সদর্থক রাজনীতিকে ভয় পাচ্ছেন মমতারা। মোদী বলেন, এই লড়াই উন্নয়ন আর ভ্রষ্টাচারের মধ্যে লড়াই, জনতা আর মহাগঠবন্ধনের মধ্যে লড়াই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news