নীল বণিক:
দুর্নীতিগ্রস্তরা এক হয়ে ব্রিগেডে সভা করছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শনিবারই ব্রিগেডের মমতার সভা প্রসঙ্গে একথা বলেন তিনি। কটাক্ষের সঙ্গে বাবুল বলেন, সবকটা চোর এক হয়েছে। চোরেরা যতই এক হোক, দুর্নীতির প্রশ্নে মোদী সরকারের নীতি পাল্টাবে না। ২০১৯-এ সব চোরেদের বিরুদ্ধে একাই লড়াই করে মোদী সরকার দিল্লির মসনদে বসবে।
বাবুল সুপ্রিয় ব্রিগেডের সভায় আসার জন্য অরুণ সৌরি ও যশবন্ত সিনহাকেও একহাত নেন। বলেন, দলে এই নেতাদের কোনও অস্তিত্ব নেই। অস্তিত্বহীন নেতাদের তৃণমূল ব্রিগেডে নিয়ে এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news