Breaking News
Home / TRENDING / উৎসবে সুখবর, সাড়ে ১১ লক্ষ কেন্দ্রীয় কর্মীর জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা কেন্দ্রের

উৎসবে সুখবর, সাড়ে ১১ লক্ষ কেন্দ্রীয় কর্মীর জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক:

সাড়ে ১১ লক্ষ কেন্দ্রীয় কর্মীর মুখে চওড়া হাসি, সৌজন্যে ৭৮ দিনের বোনাস। পুজোর মুখে সুখবর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেড়কর। এদিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে উৎসবের মরসুমের জন্য বোনাস ঘোষণা করেন তাঁরা। জাভড়েকর বলেন, ৭৮ দিনের বোনাস ঘোষণা করা হয়েছে সমস্ত রেল কর্মীদের জন্য। প্রায় সাড়ে ১১ লক্ষ কর্মী এই বোনাস পাবেন।

প্রকাশ জাভেড়কর আরও দাবি করেন, গত ৬ বছরে রেকর্ড বোনাস দিচ্ছে মোদী সরকার। উল্লেখ্য, এ বছর বোনাস দেওয়া হচ্ছে মোট ১১,৫২,০০০ রেল কর্মীকে। বোনাসের আওতায় আছেন নিচু তলার কর্মীরাও। বোনাস দিতে সরকারের খরচ হচ্ছে ২,০২৪ কোটি টাকা।

এদিনের সাংবাদিক বৈঠকে এইসঙ্গে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানিয়ে দেওয়া হয়, ই-সিগারেটের উৎপাদন, রফতানি, বিক্রি, বিজ্ঞাপন সব কিছু উপর নিষেধাজ্ঞা জারি হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *