চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
সোমবার বিকালে জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়িতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল ৪টে নাগাদ অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে পৌঁছান তিনি, জমি সংক্রান্ত সব কাগজপত্র নিয়েই অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে আসেন মমতা।


সেই সব ইস্যু নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে বসেই কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন,‘আমি ল্যান্ডের রেকর্ড নিয়ে এসেছি, আমি কয়েকদিন ধরে সরকারকে দিয়ে সার্ভে করিয়ে, আজ হাতে করে সেই সব নথি নিয়ে এসেছি। এটাই হল আসল ডকুমেন্ট।’


কিন্তু সঙ্গে সঙ্গে বেশ হুঁশিয়ারির সুরও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি জানান,’আমি অনেকদিন ধরে সহ্য করছি, একজন মানুষকে অসম্মান করা হচ্ছে। আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব।’


এদিন জমির ‘আসল’ নথি নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অমর্ত্য সেনের নিরাপত্তাব্যবস্থাও আরও জোরদার করার জন্য নির্দেশ দেন , উপস্থিত পুলিশ আধিকারিকদের বলেন, ‘স্যর যখন বাইরে বেড়াবেন এখান থেকে, যখন কোথাও যাবেন, স্যারকে জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে।’ প্রতীচীতে বসেই ফোন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে।
মুখ্যমন্ত্রী বলেন,’জমির রেকর্ড মেনন্টেন করে রাজ্য সরকার। বিশ্বভারতীর জমিও তো আমরাই দিয়েছি।’ পুরনো সরকারি নথি ঘেঁটে দেখে বললেন, রাজ্য সরকারই অতীতে বিশ্বভারতীকে জমি দিয়েছে। সেই জমি লিজে দেওয়া হয়েছে নাকি পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টিও খোঁজখবর নিয়ে বলেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news