নীল রায়:
তিন উপ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমক হিসেবে ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র। ইসলামপুরের প্রার্থী হয়েছে আব্দুল করিম চৌধুরী। হবিবপুরে প্রার্থী হয়েছেন অমল কিস্কু। এর আগে দার্জিলিং কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী বিনয় তামাংকে দার্জিলিং কেন্দ্রে সমর্থনের কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী এই সমস্ত কেন্দ্রগুলির প্রার্থীদের নাম ঘোষণা করেন। বহরমপুর লোকসভা নির্বাচনের পরে কান্দি ও নওদার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ভাটপাড়া থেকে তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ দলত্যাগ করে ব্যারাকপুর লোকসভায় বিজেপি প্রার্থী হয়েছেন। তাই সেখানে উপনির্বাচন হচ্ছে। ইসলামপুরে কানাইয়ালাল আগারওয়াল পদত্যাগ করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হওয়ায় আবারও তৃণমূলে ফিরে লড়াই করার সুযোগ পেয়েছেন আব্দুল করিম চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news