নীল রায়:
তৃণমূল যেদিন উপনির্বাচনের তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করল সেদিনই কংগ্রেসও তিন আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল। ইসলামপুরের আলহাজ্ব মুজাফফর হাসান, হবিবপুরে রেজিনা মুর্মু, ভাটপাড়ায় খাজা আহমেদ হোসেন।
এদিন এআইসিসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাহুল গাঁধী এই তিন প্রার্থীর অনুমোদন দেওয়ার পরেই তাঁদের নাম প্রকাশ করেছে কংগ্রেস হাইকমান্ড। তিন আসনের মধ্যে ইসলামপুর ২০১৬ সালের ভোটে জিতেছিল কংগ্রেস। সেবার সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী কানাইয়ালাল আগারওয়াল হারিয়েছিলেন তৃণমূলের আব্দুল করিম চৌধুরীকে। কিন্তু ভোটে জয়ের পরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন কানাইয়ালাল। এবারের লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছেন কানাইয়ালাল আগারওয়াল। তাই এই আসনে দলে ফিরিয়ে ফের তৃণমূল প্রার্থী করা হয়েছে আব্দুল করিম চৌধুরীকে। অন্যদিকে কংগ্রেসও একজন সংখ্যালঘু মুখকে দাঁড় করিয়ে ইসলামপুর দখলে রাখতে চায়। ভাটপাড়া এলাকার পরিচিত মুখ খাজা আহমেদ হোসেনকে প্রার্থী করে লড়াইয়ে থাকতে চায় কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news