ওয়েব ডেস্ক:
লোকসভা ভোটের আগে জেলা ঘুরে ঘুরে প্রতিশ্রুতির ফুলঝুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজও কালনার সভায় এতদিনের কাজের সাফল্য আওড়ালেন মুখ্যমন্ত্রী, সেইসঙ্গে আগামীতে জেলার জন্য কী কী করতে চলেছেন তার তালিকা দিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য দামোদর আববাহিকা পরিকল্পনা। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২৭৬৮ কোটি টাকা ব্যয়ে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার৷ এর ফলে সেচের জলের সমস্যা মিটবে৷ সর্বোপরি মিটবে বন্যার সমস্যা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে পশ্চিমবঙ্গের কৃষকদের আয় ইতিমধ্যে তিন গুণ হয়ে গেছে। তিনি বলেন, কেন্দ্র বলেছে ২০২২-এরর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবে৷ কিন্তু বাংলার কৃষকদের আয় ইতিমধ্যেই আমরা তিন গুণ বাড়িয়ে দিয়েছি৷
এইসঙ্গে জানান, মেদিনীপুর থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা তৈরির পরিকল্পনা করেছে রাজ্য সরকার৷ আগামী ২-৩ বছরের মধ্যেই সেই পরিকল্পনা রূপায়িত হবে৷ ব্যয় হবে ৩ হাজার ২০০ কোটি টাকা।
কালনার অঘোরনাথ পার্কের সভায় নিজের সাফল্য নিজেই জনতার সঙ্গে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। বলেন, ৭ বছরে ৪৩০টি প্রশাসনিক বৈঠক করা হয়েছে৷ এছাড়াও এদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news