ওয়েব ডেস্ক:
১০ কাঠা জমি পেতে মাকে পেটালো ছোট ছেলে-পুত্রবধূ। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক আগেই শুরু হয়েছিল। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার। ছেলে ও পুত্রবধূকে সম্পত্তি লিখে না দেওয়া মার খেলেন বৃদ্ধা মা।
মহেশতলার বেলেডাঙার বাসিন্দা নির্যাতিতা মহিলা। সূত্রের খবর, তাঁর নামে ১০ কাঠা জমি রয়েছে। বিয়ের পর থেকেই ওই জমির উপর লোভ ছোট পুত্রবধূটির। অভিযোগ, জমি লিখিয়ে নেওয়ার জন্য নানাভাবে শাশুড়ির উপর চাপ তৈরি করে বউমা, অত্যাচার শুরু করে।
সম্প্রতি শাশুড়িকে সপাটে চড় মারে পুত্রবধূ। চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে মুখে মারা হয় বলেও অভিযোগ। গোটা ঘটনায় অভিযুক্ত ছোট ছেলে ও পুত্রবধূ। জানা গিয়েছে, নির্যাতনের ছবি ভিডিও করছিলেন মহিলার বড় ছেলে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news