নিজস্ব প্রতিনিধি।
তৃণমূলের পথে হাঁটছে বাম-কংগ্রেস জোট ! রাজ্যসভা ভোটে তাদের প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে পরাজিত বামফ্রন্ট প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। রবিবার তৃণমূলের (TMC) হয়ে রাজ্যসভায় প্রার্থীদের নাম গতকালই ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে পরাজিত দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, অর্পিতা ঘোষ, মৌসম নূর তৃণমূলের পক্ষে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী। সুব্রত বক্সী ছাড়া তৃণমূলের অন্য প্রার্থীরা লোকসভা ভোটে বিজেপির কাছে হেরেছেন। গত লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু শোচনীয় ফলাফলে তৃতীয় স্থানে শেষ করতে হয়েছিল তাঁকে। সেযাত্রা হেরে গেলেও, ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে যাওয়ার সুযোগ তারপরের বছরই পেয়ে যাচ্ছেন এই আইনজীবী।
সিপিএমের (CPM) রাজ্য কমিটি চেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রার্থী হন দলের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাতে সায় দেয়নি সিপিএমের কেন্দ্রীয় কমিটি। সেক্ষেত্রে কংগ্রেস (Congress) থেকেই বিকাশ ভট্টাচার্যের নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয় সিপিএম নেতৃত্বের কাছে। দিল্লিতে কথা হয় রাহুল গাঁধী ও সীতারাম ইয়েচুরির মধ্যেও। সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভা ভোটে রায়গঞ্জে মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদ আসনে বদরুদ্দোজা খানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়ে কংগ্রেসের সমর্থন চেয়েছিল সিপিএম। যা কোন ষওভাবেই মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। ফলে ভেঙে গিয়েছিল। তাই এবার অনেক বেশি সতর্ক ছিল দু’পক্ষই।
আলাপ-আলোচনার মাধ্যমে শেষমেষ চূড়ান্ত হয় কলকাতার প্রাক্তন মেয়রের নাম। বিকাশ ভট্টাচার্যের নাম নিয়ে আপত্তি ছিল না কংগ্রেসের কোনও শিবিরের। এক্ষেত্রে কংগ্রেস নেতাদের যুক্তি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিপাকে ফেলতে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিকাশ ভট্টাচার্য। তাই তাঁর মত একজন বর্ষীয়ান আইনজীবীকেই সুযোগ দিয়ে সংসদে পাঠাক সিপিএম। কংগ্রেসের যুক্তি ও দলীয় নেতৃত্বের আলোচনা সাপেক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম চূড়ান্ত করেছে আলিমুদ্দিন স্ট্রিট। তাতে সায় দিয়েছে বামফ্রন্টের অন্য শরিক দলগুলো। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিকাশ ভট্টাচার্যের নাম ঘোষণা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news