নীল রায়।
পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পরেও কোনওরকম নরম মনোভাব দেখাতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়া শরৎ সদনের প্রশাসনিক বৈঠকে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে আচমকাই মুখ খোলেন তিনি। বুঝিয়ে দেন কোনওরকম আন্দোলনের কাছে মাথা নত করবে না রাজ্য সরকার। প্রসঙ্গত, গত শনিবার কল্যাণী বাসস্ট্যান্ডে আন্দোলনরত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। অভিযোগ ওঠে আলো নিভিয়ে পুলিশ বাহিনীর লাঠি চার্জ করে শুধু শিক্ষক-শিক্ষিকাদের মারেইনি, মহিলা শিক্ষিকাদের শ্লীলতাহানি করেছে। এদিনের সভায় সেই ঘটনার জন্য কোন দুঃখ প্রকাশ তো দূরঅস্ত কোনও সহানুভূতি বা দুঃখ প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের দাবি-দাওয়াকে পাত্তা না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় অনশন। এটা মানা যায় না। কথায় কথায় রাস্তায় বসে পড়ছে। এই নিয়ে আমি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। শিক্ষকরা যদি এটা করে তাহলে বাচ্চারা কী শিখবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্র আমাদের সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। প্যারা টিচারদের এটা বুঝতে হবে। আমরা এর আগে টাকা বাড়িয়ে দিয়েছি। নাহলে কেন্দ্রকে বলুন আর একটা রিজার্ভ ব্যাঙ্ক করে দিতে, তাহলে আমরা সব দিয়ে দেব। সবাই পেনশন বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা পেনশন বন্ধ করে দিচ্ছি না। বাংলা ছাড়া সব রাজ্য পেনশন তুলে দিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news