জয় ঘোষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের আন্দোলনরত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিলেন। ঠিক তখনই, সমকাজে সম বেতনের দাবিকে সমর্থন করে তাদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিল বিজেপি। রাজ্যে দল ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সম বেতনের নীতি মেনে চলবে বিজেপি। এমনটাই জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পার্শ্ব শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা করেছে বিজেপি। পুরো ঘটনা কেন্দ্রীয় সরকারেরও নজরে আনছে তারা। মহিলাদের উপর পুলিশ যেভাবে মারধর করেছে তার ভিডিও ফুটেজ দেখে দোষী পুলিশ কর্মীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি।
পার্শ্ব শিক্ষক ইস্যুতে অপর্ণা সেন ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলেছেন। এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, ” এরা রাজ্য সরকারের কথায় কাজ করছে। এরা বিবেকের জন্য কাজ করে না। কারণ এদের অনৈতিক কাজ করতে বিবেক বাধে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আজ হয়তো টুইট করেছে। সেটাও চাপে পড়ে করেছেন। কাল আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যাবে।” তিনি আরও বলেন, “আগে ভাটপাড়া গন্ডগোল জন্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কী হয়েছে তাতে? ভাটপাড়াতে কী শান্তি ফিরেছে তাতে? অর্পণা সেনের কোনও গ্রহনযোগ্যতা নেই। অর্পণা সেনের সমর্থন বিজেপির দরকার নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news