ভাস্কর মান্না
পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে তাঁরা ২২টি আসন পাবে আগেই দাবি করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ ।এবার সেই সংখ্যাটা বাড়িয়ে ২৮টি আসনের দাবি করলেন শাহ। এদিন আগরতলায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন। সেখানেও ক্ষমতায় বিজেপি আসবেই। কারণ তৃণমূলের শাসনে অতিষ্ঠ রাজ্যবাসী।” তিনি আরও মনে করেন এই পরিবর্তন লোকসভা ভোট থেকে শুরু হবে।
পশ্চিমবঙ্গে তাঁর নজর আগেই ছিল।এবার কার্যত পশ্চিমবঙ্গকে টার্গেট করে, এগিয়ে যেতে চাইছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কারণ পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির ভোট যথেষ্ট আকারে বাড়ছে।তার উপর তৃতীয় ফ্রন্টের তরফে প্রধানমন্ত্রীত্বের দাবিদার হিসেবে অন্যতম মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ আরও স্থির হচ্ছে।এমন অবস্থায় বাংলা থাকে যতই বেশি আসন ছিনিয়ে নেওয়া যায় ততই লাভ গেরুয়া শিবিরের।তাই তিনি বার বার কর্মীদের উজ্জীবিত করতে ও রননীতি ঠিক করতে বঙ্গে আসছেন।
বিজেপি সূত্রের খবর, আগামী ১৬ তারিখ ফের রাজ্যে আসার কথা অমিত শাহের। এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সভাপতি আসবেন। তবে তিনি সভা করবেন, না কর্মীসভা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news