ওয়েব ডেস্ক:
খাগড়া্গড়কাণ্ডে দোষী সাব্যস্ত হল ১৯ জন। এদের উদ্দেশে আগামী ৩০ অগাস্ট সাজা ঘোষণা করবে ব্যাঙ্কশাল কোর্ট। প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ধাপে ধাপে এখন অবধি ৩১ জনকে গ্রেফতার করেছে এনআইএ।
উল্লেখ্য, খাগড়াগড়কাণ্ডে যুক্ত ছিল এমন ১৯জন ব্যাঙ্কশাল আদালতে আবেদন করেছিল কিছুদিন আগেই। ওই আবেদনে নিজেদের দোষ স্বীকার করে তারা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ইউএপিএ আইনে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়।
বুধবারের শুনানির পর ১৯জনকে দোষী সাব্যস্ত করেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, ৩০ অগাস্ট এদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news