Breaking News
Home / TRENDING / মমতার সঙ্গে সিপিএমের বন্ধুত্বের কথা মানুষকে শোনাতে পঞ্চায়েত ভোটের প্রচারে সুদীপকে আনছে বিজেপি

মমতার সঙ্গে সিপিএমের বন্ধুত্বের কথা মানুষকে শোনাতে পঞ্চায়েত ভোটের প্রচারে সুদীপকে আনছে বিজেপি

নীল বণিক
মমতার সিপিএম প্রীতির কাহিনী শোনাতে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আসছেন সুদীপ বর্মন। তৃণমূল ছেড়ে ছয় জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়ে এখন খবরের শিরোনামে ত্রিপুরার এই নেতা। তাঁকেই পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে প্রচারে এনে মমতার সিপিএম বিরোধী ভাবমূর্তি ভাঙতে চাইছে বিজেপি। মমতা বন্দোপাধ্যায়ের কঠোর বাম বিরোধী ইউএসপি আসন্ন পঞ্চায়েত ভোটে মমতার বাম বিরোধী ইউএসপিকে ধাক্কা দিতেই সুদীপ বর্মনকে ব্যবহার করতে চান রাজ্য বিজেপির নেতারা।
অন্যদিকে, সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে প্রাক্তন এই তৃণমূল নেতা তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ প্রচার করবেন ত্রিপুরায় মানিক-মমতা ‘বন্ধুত্বের’ কথা।
পঞ্চায়েত ভোটে সুদীপকে দিয়ে মোট ৫০ টি সভা করার ভাবনা রয়েছে দিল্লির বিজেপি নেতাদের। রাজ্যে প্রচারে আসা নিয়ে সদ্য বিজেপিতে যোগদান করা সুদীপ রায়বর্মনকে প্রশ্ন করা হলে তিনি জানান, “তৃণমূলের বিরুদ্ধে প্রচারের জন্য দল থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা বলা হয়েছে। তবে দলের নির্দেশ এলেই এ রাজ্যে আসবেন বলে জানান তিনি।”
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্যের মানুষ আগেই দেখেছে নবান্নের ফিস ফ্রাই রাজনীতি। এবার তাঁর দলের বিধায়কদের মুখ থেকেই রাজ্যের মানুষ শুনবেন বাম তৃণমূলের নতুন রাজনৈতিক বোঝাপড়া।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *