নিজস্ব প্রতিনিধি :
আলিপুরে চিত্রসাংবাদিক নিগ্রহের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, “এমন কোনও ঘটনা ঘটেনি।” তাঁর বাড়ি ওই এলাকায়, ফলে এমন কিছু ঘটলে তিনি আগেই জানতে পারতেন বলে জানান মুখ্যমন্ত্রী। পুলিশও এ বিষয়ে তাঁকে কিছু জানায়নি। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই। ৯ তারিখের সাংবাদিক নিগ্রহের ঘটনায় বুধবার কলকাতার রাজপথে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করে সাংবাদিকরা। যে মিছিলে নিগৃহীত সাংবাদিকও উপস্থিত ছিলেন। তাহলে কি সমস্ত সাংবাদিককুল হঠাৎ করেই পথে নেমে প্রতিবাদ করলো কোনও কারণ ছাড়াই! নাকি গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলা অশান্তির ছবি প্রচার করার ফলে কারও কারও রোষানলে পড়তে হচ্ছে তাদেরকে। আর সবকিছু জেনে বুঝেও অস্বীকার করে বিষয়টিকে লঘু করতে চাইছে প্রশাসন। উঠছে প্রশ্ন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news