Breaking News
Home / TRENDING / সোনারপুরে তৃণমূল নেতা খুন

সোনারপুরে তৃণমূল নেতা খুন

নিজস্ব প্রতিনিধি :

সোনারপুর তৃণমূল ট্যাক্সি ইউনিয়নের নেতা নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। নিহতের নাম সমীর মিস্ত্রী (৪২)। সোমবার রাত ১১ টা নাগাদ সোনারপুর নওয়াপাড়ায় নিজের বাড়ির বারান্দায় বসে রাতের খাবার খাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। সেই সময়ে তাঁকে গ্রিলের বাইরে থেকে গুলি করে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি। একটি গুলি লাগে সমীরের পাকস্থলিতে । পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরে মারা যান সমীর। সমীর পেশায় ট্যাক্সিচালক। নিজের ট্যাক্সি চালানোর পাশাপাশি সোনারপুর তৃণমুল ট্যাক্সি ইউনিয়ানের সাধারন সম্পাদক। পুরো ঘটনার তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *