সঞ্জয় সরকার :
ভঙ্গুর সেতুর শহর থেকে মুখ্যমন্ত্রী এবার উড়ে যাবেন হেলানো মিনারের দেশে। ন্যানো বিদায়ের ইতিহাস পিছনে ফেলে হিটলারের দেশে মমতা বৈঠক করবেন গাড়ি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে।
মোটের ওপর তাঁর সফর সূচী এই রকম :
১৬ সেপ্টেম্বর সকালের বিমানে মুখ্যমন্ত্রী ১২ দিনের ইউরোপ সফরে উড়ে যাবেন। দুবাই হয়ে ১৮ তারিখ সকালে তিনি পৌঁছবেন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। সেখানে ইন্দো-জার্মান বনিকসভার এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইস্পাত শিল্প, গাড়ি শিল্প ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদন শিল্পের সঙ্গে জড়িত কয়েক জন শিল্পপতির সঙ্গেও বৈঠক করবেন তিনি। এরপর ২১ তারিখ সকালে মুখ্যমন্ত্রী পৌঁছবেন ইতালির মিলান শহরে। সেখানে শারদ উৎসব সহ রাজ্যের পর্যটন শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ আনার পাশাপাশি আগামী বছরের “বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন”-এ সে দেশের প্রতিনিধিদের আমন্ত্রণও জানানো হবে রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী ২৬ তারিখ পর্যন্ত থাকবেন ইতালিতে। দুবাই হয়ে ২৮ তারিখ তিনি কলকাতায় পৌঁছবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে মুখ্যসচিব মলয় দে ছাড়াও থাকবেন অর্থমন্ত্রী অমিত মিত্র, অর্থ সচিব এইচ কে দ্বিবেদি, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব গৌতম স্যান্যাল, শিল্পোন্নয়ন নিগমের এমডি বন্দনা যাদব সহ এরাজ্যের বেশকিছু শিল্পপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news