Breaking News
Home / TRENDING / হরিয়ানায় গণধর্ষিত সিবিএসই টপার

হরিয়ানায় গণধর্ষিত সিবিএসই টপার

নিজস্ব সংবাদদাতাঃ

হরিয়ানায় গণধর্ষণের শিকার হল সিবিএসই টপার। তাঁকে অপহরণ করে গনধর্ষণ করা হয়। হরিয়ানার রিওয়ারি জেলার কোসলির ঘটনা। বুধবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছাত্রীটি যখন কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল তখনই তাকে অপহরণ করা হয়। সকালে সে যখন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল তখন পরিচিত দুই যুবক ছাত্রীর সঙ্গে দেখা করে। মাদক মেশানো জল খাওয়ায়। এরপরই আচ্ছন্ন অবস্থায় ছাত্রীকে অপহরণ করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনায় ছাত্রীর পরিবার এফআইআর করেছে। এফআইআর-এ তিনজনের নাম জানিয়েছে ছাত্রী। তারা হল পঙ্কজ, মনিশ এবং নিশু। এরা তিনজন একটি গাড়িতে তোলে ছাত্রীকে। আচ্ছন্ন অবস্থাতেও নিশুকে চিনতে পারে মেয়েটি। ফের মাদক পান করানো হয় তাঁকে জোর করে এবং গণধর্ষণ করা হয়।

এই ঘটনায় পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে। ছাত্রীর মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিচার চেয়েছেন। তিনি বলেন, ‘প্রধামমন্ত্রী বেটি বাঁচাও, বেটি পড়াও-এর কথা বলেন। কিন্তু কীভাবে? আমি বিচার চাই।’ রাজ্যের অন্যতম সেরা ছাত্রীর মা আরও অভিযোগ করেন, ‘ঘটনার পর অনেক সময় চলে গেছে। এখনও অপরাধিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *