Breaking News
Home / TRENDING / মমতার সামনে জয় শ্রী রাম বলায় এবার আটক ৭, গ্রেফতার ২

মমতার সামনে জয় শ্রী রাম বলায় এবার আটক ৭, গ্রেফতার ২

ওয়েব ডেস্ক:

মমতার সামনে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় এবার আটক ৭। এদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর গতকাল ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয়ের যাওয়ার সময় ‘জয় শ্রী রাম’ বলায় প্রথম আটক করে থানায় নিয়ে আসা হয় ১০ থেকে ১২ জনকে। পরে তাদের কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। এবং কনভয় আটকানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়। অন্য ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নৈহাটিতে ধরনায় যাওয়ার পথে জগদ্দলে ‘জয় শ্রী রাম’ শুনে গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে রীতিমতো পাইচারি করতে করতে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। অন্যদিকে গতকালই ভাটপাড়াতেও মমতার কনভয়ের সামনে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী বলেন,”সব বন্ধ করে দেব। এত বড় সাহস। আমাদের খাবে, আমাদের পড়বে। গুন্ডামি মস্তানি হবে না। বেঁচে আছো আমাদের জন্য। চামড়া গুটিয়ে ছেড়ে দেবে। নাম নিয়েও নাও নাকা চেকিং হবে। তুমি তোমার মতো স্লোগান দাও। এত বড় সাহস। বাংলাকে গুজরাট বানাতে দেব না। বাংলা বাংলা থাকবে। বন্ধ করে দিলে বুঝে যাবে সব”। বৃহস্পতিবার রেগে আগুন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে, ‘বিজেপির বাচ্চা, ডাকাত, ক্রিমিনাল’ ইত্যাদিও বলেন।
এরপরই আজ বাস্তবিক তৎপর হতে দেখা গেল প্রশাসনকে। ‘জয় শ্রী রাম’ বলায় ৭ জন স্থানীয় যুবককে আটক করল পুলিশ।

উল্লেখ্য, এর আগে মেদিনীপুরের চন্দ্রকোনায় জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় ৩ গেরুয়া সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *