নিজস্ব সংবাদদাতা:
অনেক জল্পনা কল্পনা চললেও শেষ পর্যন্ত বাংলা থেকে মাত্র ২ জন মন্ত্রী। তাও পূর্ণ না, রাষ্ট্রমন্ত্রী। গতবারও যেমন মন্ত্রীত্বে ছিলেন বাবুল সুপ্রিয়। এবারও আসনসোলের দু’বার সাংসদ মন্ত্রী হলেন। বাবুলকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের রাষ্ট্রমন্ত্রীত্ব। অন্যদিকে বিপক্ষের ডাকসাইটে প্রার্থীদের হারিয়ে রায়গঞ্জের বিজেপি সাংসদ হওয়া দেবশ্রী চৌধুরী পেলেন নারী ও শিশুকল্যান দফতরের রাষ্ট্রমন্ত্রীত্ব। বাংলার এই দুজনকেই বৃহস্পতিবার মোদির সঙ্গে শপথ নিতে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। তারা ২ থেকে একলাফে ১৯ টি আসন জিতে নিয়েছে। এদিকে সামনে ২০২১ বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যের মসনদে বসতে সবরকমভাবে বিজেপি তৎপর হবে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হলেন দুজন। তাও রাষ্ট্রমন্ত্রী। এই ঘটনাকে রাজ্যের গেরুয়া নেতারা যে ভাবেই নিক। আম জনতা কিন্তু কিছুটা আশাহত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news